(৩০ জুলাই ১৯৪৫ – ১৮ মে ২০১৫)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক দুইবারের সফল সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বৃহত্তর শাহপুর চেঙ্গাহাটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আজ তাঁর ৮১তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানাই।
মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরপুর করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। 🤲
“এমন জীবন তুমি করিলে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।”
ভুলতে চাইলেই কি আপনজনকে ভোলা যায়? মানুষের ভালোবাসা, কর্ম আর আদর্শে তিনি আজও স্মরণীয়। তিনি ছিলেন, তিনি আছেন মানুষের হৃদয়ে, আর তাঁর অবদান স্মৃতির পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে।
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।