• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে হামলায় চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির, দোষীদের শাস্তির দাবি পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সাতকানিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে ইউনুছ নামের ১ব্যক্তি খুন। সবাই মিলেমিশে খাই’ মন্তব্য ভাইরাল, জয়পুরহাটে ৩ খাদ্য কর্মকর্তা বরখাস্ত গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার যুক্তরাষ্ট্র হামাসকে নিরস্ত্রীকরণে চুক্তির ঘোষণা ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা : মোদি সরকারের স্পষ্ট বার্তা সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত  বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ : ম্যান-মেড ফাইবার পোশাক বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: জহির উদ্দিন স্বপন

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

সাতক্ষীরা / ১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

 

পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর স্মৃতি চারন করে স্বাগত বক্তব্য রাখেন তার কন্যা সাবিনা খান চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইন ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর  পুত্র অস্ট্রেলিয়া প্রবাসী মোমিনুর হোসেন খান চৌধুরী। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করার আশ্বাস প্রদান করেন । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীমুর রহমান, সহকারী শিক্ষক হেমনাথ সরকার, সুরাইয়া পারভীন, প্রিয়াঙ্কা রানী, মোঃ আফতাবুজ্জামান , প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান প্রমুখ । আলোচনা সভা শেষে মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাদিজাতুল কোবরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওনা মুফতি হাবিবুল্লাহ হাবিবী। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ইসরাইল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category