• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি

একুশে সংবাদ ডেস্ক / ১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুও বৈঠকে আলোচনায় স্থান পেয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দলটির এ সিদ্ধান্তকে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category