• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে সঙ্গে নিয়েই কাজ করতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নসহ দেশের যেকোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে হলে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন। তবে দুঃখজনকভাবে বিরোধী দল আওয়ামী লীগের ভাষায় কথা বলতে শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বহু মানুষ আত্মত্যাগ করেছেন। অনেকেই প্রাণ দিয়েছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের আন্দোলনে অবদান রাখা সব রাজনৈতিক শক্তির ত্যাগকে সম্মান করে।

তিনি দাবি করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সময় বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় এক লাখ ২৫ হাজার মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া দলের বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রাখা এবং বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন বলেও উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে ২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো সংসদে আলোচনা হবে। রাষ্ট্র সংস্কার অবশ্যই নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি বরাবরই সংস্কারের রাজনীতি করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের ইতিহাস দলটির রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করেছিল এবং মুক্তবাজার অর্থনীতির ভিত্তি তৈরি করেছিল। বেসরকারি খাতকে শক্তিশালী করতেও বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময়ের দুর্নীতি ও লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠন এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

গণভোট ইস্যুতে চলমান বিতর্কের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাবের বিষয়ে ঐকমত্য হলেও একটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। সেই বিষয়ে জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, জুলাই ঘোষণার বাস্তবায়নে ইতোমধ্যে সংসদে সংশোধনী-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এগিয়ে চলছে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারকে ইতিবাচকভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। মাত্র পাঁচ মাসের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়। সংসদে আলোচনার মাধ্যমে মতপার্থক্যের বিষয়গুলো সমাধানের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মারুফ কামাল খান সোহেল, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, সহসভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বিএফইউজের প্রচার সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category