• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় পরিচালক-প্রবাসী মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার  প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

শরণখোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে চিকিৎসা সেবা প্রদান

অনলাইন ডেস্ক. / ৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার বিকেলে বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় জনপদের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category