• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে: চিফ হুইপ নূরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

 

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল, যার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনর্জীবিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চিফ হুইপ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও ২০২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতাকে সুসংহত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

তিনি জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে এবং দমন-পীড়নের পরিবেশ সৃষ্টি করেছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

বর্তমান সংসদের কার্যক্রম তুলে ধরে নূরুল ইসলাম বলেন, গত পাঁচ মাসে রাষ্ট্রপতির ভাষণ ও বাজেট অধিবেশনসহ দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, বর্তমান সংসদ সদস্যরা করমুক্ত (ট্যাক্স-ফ্রি) গাড়ি বা সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন, যা জনস্বার্থে একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তেল ও গ্যাসের মূল্যসংক্রান্ত সংকট মোকাবিলায় সংসদ ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং ইতিবাচক ফল পাওয়া গেছে।

সংবিধান প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন বা সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। ভারতের সংবিধানে বহুবার সংশোধনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের সংবিধানেও সময়োপযোগী পরিবর্তন আনা যেতে পারে।

সরকারি ও বিরোধী দলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের সব গুরুত্বপূর্ণ বিষয় সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তাঁর ভাষায়, “পার্লামেন্টই হবে সকল সমাধানের কেন্দ্রবিন্দু।” তিনি রাজপথের পরিবর্তে সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ সময় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category