• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক. / ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।

অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল আট সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category