• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭ এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন : ট্রাম্প হুঁশিয়ারি   এবার বড় পর্দায় : ‘মির্জাপুর’ সমালোচনায় বিদ্ধ জয়া : দুই বাংলার জনপ্রিয় চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭২ হামাসের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন : দূত কুশনার ইরাকে কুর্দিস্তানের অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা মিরাজ প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি চান

চট্টগ্রামে তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি, কোথাও কোমরসমান পানি

মো. সেলিম উদ্দিন খাঁন / ৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর মুরাদপুর, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর ও কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন এবং অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে। নগরীর নিচু এলাকাগুলোতে কোথাও গোড়ালি, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এতে কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি ঢুকে পড়েছে দোকানপাট ও বাসাবাড়িতেও।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার অতি ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে কাতালগঞ্জ, পাঁচলাইশ, মুরাদপুর, ফরিদারপাড়া, চকবাজার, আগ্রাবাদ, উত্তর কাট্টলী, দক্ষিণ নালাপাড়া ও জামালখানসহ নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ষোলশহরে আটকে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেনষোলশহরে আটকে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী আরও দুই থেকে তিন দিন এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কাতালগঞ্জ আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফ বলেন, ভবনের নিচতলায় হাঁটুপানি জমেছে। আর বাইরের সড়কে পানি জমেছে কোমরসমান। এ কারণে তিনি কর্মস্থলে যেতে পারেননি। পাঁচলাইশ এলাকার বাসিন্দা রহিম উদ্দীনেরও একই অভিজ্ঞতা। পানি জমে থাকায় তিনি ও তাঁর ছেলে কেউই বাসা থেকে বের হতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category