বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে ঢাকা ও লন্ডনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন।’
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা ও লন্ডনের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের এই অভিনন্দন বার্তাকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত রাখা এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী করার আগ্রহের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই বার্তা দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।