• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

মুন্সীরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মোঃ মাছুম / ৬০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা জাফর আহমদ ও ইউনিয়ন সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম

কর্মী শিক্ষা বৈঠকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় কর্মীদের আদর্শিক ও নৈতিক শিক্ষা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজের মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একজন কর্মীর জন্য আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধকে ধারণ করে সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং সৎ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে বক্তারা পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মুন্সীরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কর্মী শিক্ষা বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category