• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

সৈয়দ এহসানুল হুদা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হচ্ছেন

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের রাজনীতিতে পরিচিত মুখ ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ এহসানুল হুদা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হচ্ছেন।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্ব ও জনসম্পৃক্ততার কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তিনি আস্থার জায়গা তৈরি করেছেন।

দলীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তাঁর অন্তর্ভুক্তির খবরে কিশোরগঞ্জের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে তাঁর নতুন দায়িত্ব কিশোরগঞ্জের মানুষের দাবি ও প্রত্যাশা আরও জোরালোভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে গণতন্ত্র, জনগণের অধিকার ও এলাকার উন্নয়নকে সামনে রেখে তিনি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

এদিকে নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে সৈয়দ এহসানুল হুদার ভূমিকা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন তাঁর অনুসারীরা। তাঁকে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category