• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

 

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ এলাকায় কানাইল খালে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার।

২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, উপ-পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজু, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৎস্যজীবীরা।

এ সময় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করা হলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও রক্ষা করা সম্ভব। একই সঙ্গে মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, জলাশয় সংরক্ষণ এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category