• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
ত্রিদেশীয় আফগানদের বিপক্ষে ছন্দপতন চান না বাশার শ্রীলঙ্কার কাছে শেষ ওভারে হার বাংলাদেশের , পারলেন না মারুফারা প্রাণনাশের হুমকি, তবু নতি স্বীকার করেননি বলিউডে শাহরুখ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘তৃতীয় পক্ষ’ ‘১৮তম ভারতের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা, বাংলাদেশকে আগাম প্রস্তুতির আহ্বান ফজলুর রহমানের যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান ‘নজিরবিহীন’ চ্যালেঞ্জের মুখে ২০২৭ সালের জুনের মধ্যে খুলবে রাজধানীর শহীদ জিয়া শিশু পার্ক : ডিএসসিসি প্রশাসক পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই হ্রদের  ১৬টি জলকপাট হিলি স্থলবন্দরে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে বাণিজ্যিকবৈঠক

উজিরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

শফিকুল ইসলাম শামীম / ২০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার  উজিরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও সার্বজনীন কেন্দ্রীয় কীর্তনাঙ্গিনা এবং শ্রী গুরু মন্দির  মন্দির-এর উদ্যোগে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায়  এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ
অনুষ্ঠানের উদ্বোধন করেন  উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি  মহেশ্বর মন্ডল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি  বিনয় চন্দ্র,সাধারণ সম্পাদক বরুন দাসসহ অনেকে।এছাড়াও উপস্থিত ছিলো মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দরা। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল বলেন,আজ একটি অত্যন্ত আনন্দঘন এবং পবিত্র দিন। দ্বাপর যুগের এই পুণ্য তিথিতে অধর্ম, অন্যায় ও অত্যাচারকে হটিয়ে সমাজে সত্য, ন্যায় এবং ধর্ম প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মহাবতার শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।শ্রীকৃষ্ণের দর্শন ও বাণী কোনো নির্দিষ্ট সময়ের বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়। তার দেখানো নিষ্কাম কর্মযোগ, ন্যায়ের পক্ষ নেওয়া এবং সমাজ থেকে বৈষম্য দূর করার শিক্ষা চিরন্তন ও সার্বজনীন।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমাদের উৎসবগুলো কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধনের উৎসব। যেকোনো ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আমরা সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছি। সমাজে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসন বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই শুভ দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি—আমরা হিংসা, দ্বেষ ও অনৈক্য ভুলে শ্রীকৃষ্ণের শান্তিময় বাণী বুকে ধারণ করব। একে অপরের প্রতি সহমর্মী হয়ে একটি সুন্দর, বৈষম্যহীন এবং সম্প্রীতিময় সমাজ গঠনে ভূমিকা রাখব। শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সবার জীবন আনন্দ,শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category