• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন

এমন এ ছবুর: / ১৯৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

 

 

চট্টগ্রাম নগরীর হালিশহরের গরীবে নেওয়াজ হাই স্কুলের (GNHS) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Association of GNHS Ex-Students (AGES)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আফতাব হোসেন লিটন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয় পান মো. দেলোয়ার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত চারজন হলেন—মো. গোলাম সারোয়ার (সূর্যমুখী), মো. গিয়াস উদ্দিন (ছাতা), শারমিন জাহান রুহি (প্রজাপতি) ও মোহাম্মদ জাবেদ (দেয়াল ঘড়ি)। তাঁরা যথাক্রমে ১ হাজার ১২, ৯৫৫, ৮৭৬ ও ৭০৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে আফতাব হোসেন লিটন নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবদুল্লা আল ফিরোজ (টিপু) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন (আপেল) ১ হাজার ২৩৭ ভোট এবং আসিফ আহমেদ চৌধুরী (উড়োজাহাজ) ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোহাম্মদ আলম (চশমা) পেয়েছেন ৩৪৫ ভোট।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে শামশুজ্জোহা আজাদ পলাশ (টেবিল) ১ হাজার ১০৫ ভোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আকতার হোসেন রিশাদ (তবলা) ৯৭৭ ভোট এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে শারমিন আফরোজ তনু (হরিণ) ১ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. আরিফুজ্জামান বাবু (কম্পিউটার) ২৪৫ ভোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. ফজলে উদ্দিন কবির রায়হান (একতারা) ৩৯৪ ভোট এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ইসরাত জাহান স্বর্ণা (রংধনু) ৩২১ ভোট পেয়েছেন।

নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান সংগঠনের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।

নতুন কমিটির নেতৃত্বে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category