• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত: আরিফুল হক

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী । ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবিলায় বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে

সিলেট প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে।’

বুধবার সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে কর্মীদের সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব এসব পরিস্থিতির সঙ্গে রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

তিনি জানান, বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া, হাসপাতালে যোগাযোগ, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গোলটেবিল

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।

তিনি বলেন, ওই বৈঠকে সরকারের নেওয়া পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তথ্য যাচাই না করে কোনো বক্তব্য বা প্রচারণা না চালানোর জন্যও আহ্বান জানান তিনি।

পর্যটনকেন্দ্রের নিরাপত্তায় ব্যবস্থা

সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে বর্তমান ও অতীতের পরিসংখ্যান তুলনা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন কাজ শুরু হয়েছে। তবে বড় কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে।

ডিসেম্বরের পর উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার প্রস্তুতি

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটের তিনটি উপজেলাসহ পুরো দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category