• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ১৫৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা প্রতিনিধি

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় জনগণ যে দুর্ভোগের শিকার হয়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে জ্বালানি সঠিকভাবে দেশে আসছে। সাময়িকভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিশ্বের বিভিন্ন স্থানেও এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, “আশা করি, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা সম্ভব হবে।”

জনগণের দুর্ভোগ লাঘবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের কারণে বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো দ্রুত স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমিয়ে আনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category