• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

চীনা কারখানার কার্যক্রমে ফের প্রবৃদ্ধি : সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক. / ২০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুই মাস সংকোচনের পর সেপ্টেম্বরে চীনের শিল্প-কারখানা খাত আবার প্রবৃদ্ধিতে ফিরেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য এটি একটি ইতিবাচক সংকেত।

এর এক দিন আগেই অর্থনীতির ওপর চাপ এবং কমে যাওয়া ভোক্তা ব্যয় মোকাবিলায় বেইজিং নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শিল্প খাতের পরিস্থিতি বোঝার গুরুত্বপূর্ণ সূচক ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরে ৫০ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। ৫০ পয়েন্টকে প্রবৃদ্ধি ও সংকোচনের সীমারেখা হিসেবে ধরা হয়। অর্থাৎ ৫০-এর ওপরে থাকলে খাতটি সম্প্রসারণে এবং নিচে থাকলে সংকোচনে রয়েছে বলে বিবেচনা করা হয়।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) প্রকাশিত এই তথ্য অর্থনীতিবিদদের নিয়ে ব্লুমবার্গের জরিপে করা পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। জুলাই ও আগস্টে পিএমআই ছিল যথাক্রমে ৪৯ দশমিক ৮ ও ৪৯ দশমিক ২।

এনবিএসের পরিসংখ্যানবিদ হুও লিহুই এক বিবৃতিতে বলেন, এই তথ্য অর্থনৈতিক পরিস্থিতির পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

তিনি জানান, সরঞ্জাম উৎপাদন, উচ্চপ্রযুক্তি পণ্য উৎপাদন এবং ভোগ্যপণ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ শিল্প খাতে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সামগ্রিকভাবে শক্তিশালী ছিল।

সেবা ও নির্মাণসহ উৎপাদন খাতের বাইরের বিভিন্ন কর্মকাণ্ডের অবস্থা পরিমাপ করা নন-ম্যানুফ্যাকচারিং পিএমআই সেপ্টেম্বরে ৫০ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে। এটি ব্লুমবার্গের ৪৯ দশমিক ২ পয়েন্টের পূর্বাভাসের চেয়ে বেশি এবং আগস্টের ৪৯ পয়েন্টের তুলনায়ও উন্নত।

হুও বলেন, নির্মাণ খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক চলতি বছরে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিরোধ এবং দীর্ঘদিন ধরে চলা আবাসন খাতের সংকটের মতো নানা বাধার মধ্যেও চীনের নেতারা অর্থনীতির গতি ধরে রাখার চেষ্টা করছেন। আবাসন খাতের সংকট ভোক্তাদের আস্থাতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

সোমবার বেইজিং অর্থনীতিকে সহায়তা করতে ‘বাস্তবসম্মত ও কার্যকর অতিরিক্ত নীতিগত পদক্ষেপের একটি প্যাকেজ’ ঘোষণা করে। এর মধ্যে রয়েছে আবাসন ঋণের সুদে ভর্তুকি এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা সম্প্রসারণ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আবাসন বাজার স্থিতিশীল করা এবং কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে সরকার নতুন কিছু পদক্ষেপ নেবে।

সাম্প্রতিক মাসগুলোতে চীনের অর্থনীতি মূলত রপ্তানির ঐতিহাসিক প্রবৃদ্ধির মাধ্যমে শক্তিশালী হয়েছে। এই রপ্তানি প্রবৃদ্ধি থেমে যাওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।

এছাড়া বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে ব্যাপক আগ্রহ ও বিনিয়োগ চীনের প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়িয়েছে। এটিও দেশটির অর্থনীতিকে সহায়তা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category