• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে জেটি সরকারকে মেরে রক্তাক্ত, হামলাকারী চেকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন।

রাহাত চৌধুরী / ২২৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে মো. আতিকুর রহমান (৪৫) নামে এক জেটি সরকারকে ঘুষি মারার অভিযোগ উঠেছে বন্দরের এক চেকারের বিরুদ্ধে। এতে আতিকুর রহমানের চোখের নিচে জখম হয়। এ ঘটনায় বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আহত মো. আতিকুর রহমান সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স টক ট্রেডের জেটি সরকার। ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন জানান, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে আতিকুর রহমান বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে যান। সেখানে বন্দরের নিম্নমান বহিঃসহকারী (জেআরওএ) বা চেকার জুয়েল দে-এর সঙ্গে গাড়ির পাস নিয়ে তার তর্ক-বিতর্ক হয়।

মোশারফ হোসেনের দাবি, একপর্যায়ে চেকার জুয়েল দে আতিকুর রহমানকে ঘুষি মারেন। এতে তার চোখের নিচে জখম হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বন্দরের সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুপক্ষের সঙ্গে মীমাংসা করা হয়েছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।

তবে গাড়ির পাস নিয়ে জেটি সরকার ও চেকারের মধ্যে ঠিক কী কারণে বিরোধের সূত্রপাত হয়েছিল এবং হামলার সময় কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

রাহাত চৌধুরী
ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category