• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় শক্তি হবে তরুণ প্রজন্ম : ববি হাজ্জাজ

একুশে সংবাদ ডেস্ক / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, আগামী দিনের এই বিশাল অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় শক্তি হবে দেশের তরুণ প্রজন্ম।

আজ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ এবং ইউনেস্কো মাদানজিত সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের যৌথ আয়োজনে তৃতীয় ইউএমএসএআইএলএস-ইউএপি আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ববি হাজ্জাজ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে তরুণদের এখন থেকেই প্রযুক্তি, গবেষণা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন। আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’ তবে ভবিষ্যতের বড় দায়িত্ব পালনের জন্য এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই হবে না; বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতাই ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম ভিত্তি।

প্রযুক্তির সঙ্গে এগোতে হবে

আইন পেশায় নৈতিকতা এবং প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি আইনগত গবেষণা ও পেশাগত কাজের ধরন দ্রুত পরিবর্তন করে দিচ্ছে। প্রযুক্তি মানুষের কাজকে সহজ করতে পারে, কিন্তু বিচার-বিশ্লেষণ, সততা, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধের কোনো বিকল্প হতে পারে না।

মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে নিজের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অংশগ্রহণ এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনকার প্রস্তুতিই ভবিষ্যতের পেশাগত জীবনের শক্ত ভিত্তি তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক এবং উপাচার্য অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদ।

প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category