• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিমানবন্দর সড়কে ২.২ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক, বাড়বে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দাবি, এটি দেশের প্রথম পৃথক সাইকেল চলাচলের ট্র্যাক। যানজট কমানো, সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়ানো এবং পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। চার লেনের সড়কটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত।

সড়কটির দুই পাশে ফুটপাত রয়েছে। মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক নির্মাণ করে বিপরীতমুখী যান চলাচলের পথ আলাদা করা হয়েছে। সড়কের এক পাশে গাছপালায় সাজানো হাঁটার পথের পাশেই নির্মাণ করা হয়েছে সাইকেল ট্র্যাকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সাইকেল চলাচলের জন্য পৃথক লেন চালু হওয়ায় আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সম্প্রসারিত হবে এবং নগরবাসী স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত হবেন।

নগরবাসীর পাশাপাশি পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সিটি কর্পোরেশন আশা করছে, সাইকেল ট্র্যাক চালুর ফলে নগরীর সৌন্দর্য বাড়ার পাশাপাশি সাইকেল ব্যবহারে মানুষের আগ্রহও বৃদ্ধি পাবে।

উদ্বোধনের পর অর্থ ও পরিকল্পনামন্ত্রী, মেয়র, স্থানীয় সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাইকেল আরোহীরা নতুন ট্র্যাকটিতে সাইকেল চালান।

বন্দরনগরীর অন্যান্য এলাকাতেও এ ধরনের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পৃথক সাইকেল ট্র্যাকের বিস্তার ঘটলে যানজটের চাপ কমানো, পরিবেশদূষণ হ্রাস এবং স্বাস্থ্যকর নগরজীবন গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category