• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Headline
সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু

আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা ১০ জনের তালিকায় জয়পুরহাটের আশিক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ১৮৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ICANEWS-এ ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ অর্জন, পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করে জয়পুরহাট জেলার মুখ উজ্জ্বল করেছে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আশিক আহমেদ। Autumn 2026-এর 3rd ICANEWS International Research Contest-এ ‘Award of Merit’ অর্জন করেছে সে। বিশ্বজুড়ে এ স্বীকৃতির জন্য নির্বাচিত ১০ জনের মধ্যে আশিকও রয়েছে। এ ছাড়া Immerse Education Essay Competition-এ ‘Merit Award’ অর্জনের পাশাপাশি ২০২৭ সালের Immerse Education কোর্সের জন্য ৩০ শতাংশ আংশিক বৃত্তি (Partial Scholarship) পেয়েছে সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশিকের এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর তাকে অভিনন্দন জানাতে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহম্মেদ। এ সময় তিনি আশিককে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল।

আশিকের ICANEWS International Research Contest-এ পুরস্কারপ্রাপ্ত গবেষণার শিরোনাম “The Impact of Artificial Intelligence on Education: Opportunities, Challenges, and the Future of Learning in Developing Countries”। গবেষণাটিতে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এআই কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে, তা তার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

প্রতিযোগিতায় আশিকের আবেদনের নম্বর CA26-660.

অন্যদিকে, Immerse Education Essay Competition-এ ‘Merit Award’ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে লেখালেখিতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছে আশিক। এ প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ২০২৭ সালের Immerse Education কোর্সের জন্য ৩০ শতাংশ আংশিক বৃত্তি অর্জন তার সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। Immerse Education-এর বিভিন্ন সামার প্রোগ্রামে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) এবং ইউনিভার্সিটি অব সিডনির মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষার সুযোগ রয়েছে।

আশিকের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামে। বর্তমানে সে কালাই  ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। অল্প বয়সেই আন্তর্জাতিক গবেষণা ও রচনা প্রতিযোগিতায় এমন স্বীকৃতি অর্জন তার ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশিক জানায়, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি তার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। সে আশা করে, তার এ অর্জন জয়পুরহাটসহ দেশের অন্যান্য শিক্ষার্থীকে পড়াশোনা, গবেষণা, লেখালেখি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে।

আশিকের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপযুক্ত দিকনির্দেশনা, অধ্যবসায় ও গবেষণার প্রতি আগ্রহ থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category