• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

সংবিধান সংশোধন -তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক. / ৫৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কোনো বিকল্প নেই। বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেটির কর্মপরিধি, কত দিনের মধ্যে গঠন করতে হবে, কোন সার্চ বডি অথবা ইলেকশন কমিটির মধ্য দিয়ে করলে বিতর্কিত হবে না- সবই আমরা পরীক্ষা-নিরীক্ষা করব। এরপর জাতীয় সংসদে এই বিল উত্থাপনের পরে যখন বিতর্ক হবে, তখনও অনেক পরামর্শ ও প্রস্তাব আসতে পারে।

বিশেষ কমিটি এখনও সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে যেতে পারেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, আমরা অনেক ধরনের পরামর্শ ও প্রস্তাব পেয়েছি। এসব প্রস্তাব বিভিন্ন বৈঠকে উত্থাপিত হয়েছে। বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে অনেক প্রস্তাব পেয়েছি। সম্পাদকমণ্ডলীর কাছ থেকেও পেয়েছি। বিভিন্ন সভায় যাদের সঙ্গে আমরা বসছি, তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের প্রস্তাব পেয়েছি। সব একত্রিত করে কমিটির বৈঠকে আলোচনা করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে পাওয়া প্রস্তাবসমূহ এবং এ বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্রে পরবর্তীতে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category