• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

দেশের ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ

শিক্ষা মন্ত্রণালয় ডেস্ক / ৮০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১.৬২ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যেও পাসের হার ও সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

আজ শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী। ৯টি বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন।

ছাত্র ও ছাত্রীদের পাসের চিত্র

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছর ৪ লাখ ৮৩ হাজার ১৯১ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন; পাসের হার ৪৭.১৪ শতাংশ।

অন্যদিকে, ৫ লাখ ৬৫ হাজার ৩৩৯ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন; পাসের হার ৫৫.৪৫ শতাংশ। ফলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়ে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীরা জোরালো অবস্থান বজায় রেখেছে। সাধারণ বোর্ডগুলোতে জিপিএ-৫ পাওয়া ৩৫ হাজার ৯৪৮ জনের মধ্যে ছাত্র ১৮,১৫৫ জন এবং ছাত্রী ১৭,৭৯৩ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪,৬১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১,৬২৮টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেয়। দেশের সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশদ্বারে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা নিশ্চিত করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যথাসময়ে পরীক্ষা গ্রহণ, পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এবং সারা দেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ফলাফল মূল্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলীসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category