• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল ফ্রাঙ্কফুর্টে ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্রের ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা ‘জিয়াউর রহমান দায়িত্ব না নিলে স্বাধীনতা অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল’: বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন: রুহুল কবির রিজভী ‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম

কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৭৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পুষ্টির ঘাটতি পূরণ, উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের জন্য ডিম-কলাসহ পুষ্টিকর খাবারের ব্যবস্থা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানো এবং ঝরে পড়ার প্রবণতা কমানোর লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ‘মিড ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টায় পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে কালাই উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। সারাদেশের আটটি বিদ্যালয়ে একযোগে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গাক (GUK)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মোর্শেদা আখতার বানু, বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের (GUK) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিয়া উদ্দিন সরদার, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ কার্যক্রম চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া জানায়, ‘আমরা খুব খুশি। এখন স্কুলে এসেই পুষ্টির চাহিদা পূরণে ডিম ও কলা খেতে পারব।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আটটি বিদ্যালয়ে শিশুদের পছন্দের ভিত্তিতে এ মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এক মাস এ কার্যক্রম চলবে। এ সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেলে সরকারিভাবে কর্মসূচিটি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি এ উদ্যোগের সফলতা কামনা করে বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ে পুষ্টিকর খাবার সরবরাহের এ উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category