• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী! গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ

একুশে সংবাদ ডেস্ক / ৩৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
ফাইল ছবি

সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে বিএনপি, অভিযোগ এনসিপি নেতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বিএনপিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে বলেছেন, আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ আর বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করছে সরকার। বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।’

ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, বর্তমান প্রজন্মকে একটি কল্যাণরাষ্ট্র দিতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘চব্বিশের মধ্য দিয়ে যে রাষ্ট্র মেরামতের যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে। বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

বাজার ও মূল্যস্ফীতি পরিস্থিতি এবং বিনিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, অর্থনীতিতে বিনিয়োগ নেই। আমরা চাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেন ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়াই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category