• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী! গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

একুশে সংবাদ ডেস্ক / ৪২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দোয়া ও মোনাজাত, সকালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে একই দিন সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানানোর কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category