• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী! গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত কর্মসূচি, নেতৃত্ব দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শোভাযাত্রার আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সেখানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিএনপি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন দলের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে শোভাযাত্রার আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজধানীর পাশাপাশি আজ দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে বিএনপি। আগামীকাল ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালনের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category