• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী! গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

৭ নভেম্বর জাতীয় ঐক্য ও চেতনার বাতিঘর, আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে তারেক রহমান

নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাতি ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার হরণ করতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই অঙ্গীকার বাস্তবায়নে সিপাহি-জনতার ঐতিহাসিক ভূমিকা স্মরণ রাখার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘১৯৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার। সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে, ৭ নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। এদিন বাংলাদেশি পরিচয়ের ভূমিকা নির্ধারিত হয়। দিনটির নায়ক দেশপ্রেমিক সিপাহি-জনতা। জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও নেমেছিলেন।’

জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, এটাই হোক অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নে দরকার জাতীয় ঐক্য। এজন্য সিপাহি-জনতার কথা মনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের চেতনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ, মানবিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়ন করা। এজন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহি-জনতা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেন। ৭ নভেম্বর ছিল শত্রু ও মিত্র চেনার দিন। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদীদের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও চেতনার বাতিঘর।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যে অপশক্তি দেশের সশস্ত্র বাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে সিপাহি-জনতা। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। বরং মহাজোট করে পিলখানায় সেনা হত্যা করে, ফ্যাসিবাদ কায়েম করেছে।’

এর আগে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category