• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী! গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে সংবাদ ডেস্ক / ৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, উপস্থিত মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category