• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন চট্টগ্রামে ২৩ বছর বয়সী যুবকের রহস্যজনক আত্মহত্যা: ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী! গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে বিএনপি ‘ব্যর্থ আওয়ামী লীগ’ হতে চায়: হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

গ্রাম পুলিশের বেতন-ভাতা ও আনুতোষিক বাড়ল, কার্যকর ৭ নভেম্বর থেকে

একুশে সংবাদ ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্যের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ধিত এসব সুযোগ-সুবিধা ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

গ্রাম পুলিশ ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের বিশেষ নজর রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশের জন্য ঈদ বোনাস ঘোষণা ও কার্যকর করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সারা দেশের ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্যের পরিবার-পরিজনের স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তন নয়, তাঁদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। আজ ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

বর্ধিত বেতনের হিসাব তুলে ধরে তিনি বলেন, গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরকালীন আনুতোষিকের পরিমাণও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। তথ্য আদান-প্রদানের জন্য প্রত্যেক সদস্য মাসে ১০০ টাকা করে মোবাইল বিল পাবেন। থানায় প্রতি সপ্তাহে হাজিরার জন্য যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে এ ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। সরকার সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের মধ্যে ৮০ হাজারই হবেন নারী।

তিনি আরও ঘোষণা দেন, নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি আজ থেকে ছয় মাস করা হয়েছে।

গ্রাম পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category