• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের প্রতিবাদ আরও তীব্র করতে হবে: রিজভী নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ: প্রধানমন্ত্রী মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন নীলফামারীতে ৫ দফা দাবীতে মুসলিম নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন জনসেবাই লক্ষ্য, মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান উরফা ইউনিয়নের মোঃ গোলাম ফারুক বিএ সকল বাধা পেরিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ছাত্রশিবিরের নবীনবরণ বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

একুশে সংবাদ ডেস্ক / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ছবি সংগ্রহীত

এক থানার নাম পরিবর্তন, দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক :

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামুখী করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো উত্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো এসেছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category