জনসেবাই লক্ষ্য, মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান উরফা ইউনিয়নের মোঃ গোলাম ফারুক বিএ
সোহাগ মিয়া
/ ৯
Time View
Update :
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
Share
মোঃ গোলাম ফারুক বিএ
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের গণমানুষের নেতা হিসেবে পরিচিত মোঃ গোলাম ফারুক বিএ। তিনি অতীতে ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৩নং উরফা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও ভালোবাসা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন তিনি।
দলীয় কর্মকাণ্ডে কোনো ব্যক্তিগত স্বার্থের প্রত্যাশা না করে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন মোঃ গোলাম ফারুক বিএ। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও আস্থার পাত্র হয়ে উঠছেন।
মোঃ গোলাম ফারুক বিএর ভাষ্য, তিনি শুধু একজন নেতা হিসেবে পরিচিত হতে চান না; বরং মানুষের ভালোবাসার পাত্র হতে চান। সুখে-দুঃখে, বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করাই তার মূল লক্ষ্য। মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাকেই তিনি রাজনীতির অন্যতম সার্থকতা বলে মনে করেন।
এ সময় তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংসদ সদস্য ফাহিম চৌধুরী অত্যন্ত ভালো মনের মানুষ, সৎ, নিরহংকারী ও সহজ-সরল ব্যক্তিত্বের অধিকারী। তার সাধারণ জীবনযাপন, মানুষের সঙ্গে আন্তরিক আচরণ এবং চলাফেরা তাকে মুগ্ধ করেছে। এমন একজন সৎ ও নিরহংকারী জনপ্রতিনিধি পেয়ে তিনি গর্বিত।
নিজের রাজনৈতিক প্রত্যাশা ব্যক্ত করে মোঃ গোলাম ফারুক বিএ আরও বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। দলের প্রতি তার ত্যাগ, শ্রম ও ভালোবাসার যথাযথ মূল্যায়ন একদিন দল অবশ্যই করবে বলে তিনি আশাবাদী। তিনি বিশ্বাস করেন, দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের ভালোবাসা এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।
রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কল্যাণে কাজ করার একটি সুযোগ হিসেবে দেখেন মোঃ গোলাম ফারুক বিএ। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়েই তিনি আগামী দিনের পথচলা অব্যাহত রাখতে চান।