• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল ফ্রাঙ্কফুর্টে ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্রের ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা ‘জিয়াউর রহমান দায়িত্ব না নিলে স্বাধীনতা অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল’: বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন: রুহুল কবির রিজভী ‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম

‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

পোশাক খাতে সাম্প্রতিক কয়েক দিনের অস্থিরতায় দীর্ঘমেয়াদি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

“অস্থিরতা কেটেছে, কাজ করছে মজুরি বোর্ড”

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের প্রভাব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, “কোনো অস্থিরতাই কাম্য নয়। কারণ একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতার জন্ম দেয়। তবে বিনিয়োগ হলো একটি দীর্ঘমেয়াদি বিষয়। তাই এই কয়েক দিনের অস্থিরতার কারণে বিনিয়োগ দুই পা পিছিয়ে যাবে না, আবার এগিয়েও যাবে না।”

তিনি আরও বলেন, এই ধরনের পরিস্থিতিতে মালিকপক্ষ, বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের মনে সাময়িক উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তবে কয়েক দিনের সেই অস্থিরতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। সরকার মজুরি বোর্ড গঠন করেছে, যা সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে শ্রমিকদের জন্য একটি উপযুক্ত মজুরি কাঠামো নির্ধারণ করবে।

সীমান্ত হাট ও স্থলবন্দরের পূর্ণ সক্ষমতা

সীমান্ত হাট চালু ও দেশের স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের বিষয় তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, এসব কার্যক্রম পুরোপুরি দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। বাংলাদেশের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিবেশী দেশেরও আগ্রহ ও সদ্বিচ্ছা প্রয়োজন। উভয় দেশের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমেই এগুলো পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু ও সম্প্রসারণ করা সম্ভব।

শহীদ জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মূল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category