আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন প্রসাশক ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে ডেমরায় একটি শান্তি মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা চৌধুরী এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদার) মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেমরা থানার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের নিয়ে একটি সতর্ক অবস্থান বজায় রাখার জন্য অবস্থান নেওয়া হয়। এর অংশ হিসেবে ডেমরা থানার রানীমহল এলাকা থেকে একটি শান্তি মিছিল শুরু হয়ে সারুলিয়া বাজার, টেংরা মনুমোল্লা মার্কেট হয়ে সারুলিয়া গরুর হাটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. মনির হোসেন খান, সাবেক সদস্য মো. আহাদুল্লাহ, মো. ইসমাইল হোসেন (সাংবাদিক), মো. রফিকুল ইসলাম, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ডেমরা থানা যুবদলের অন্যতম নেতা মো. আহম্মদ হোসেন, ডেমরা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, ডেমরা থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া জিয়া, ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মহাসিন মিয়া এবং ৬৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব গোলাম মোর্তজা বাবুসহ ডেমরা থানা বিএনপি, বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে ডেমরা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে।