• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আশিকুর রহমান শ্রাবন / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ  প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকায় অবস্থিত ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসান এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বুধবার ১১ নভেম্বর ফরাজি ব্রিক্স নামক ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় । অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ।
এ সময় ময়মনসিংহ জেলা ও মুক্তাগাছা থানা পুলিশ, জেলা আনসার সদস্য উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে জানান ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category