• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

একুশে সংবাদ ডেস্ক / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান ও ন্যায্য জ্বালানি রূপান্তরে গুরুত্ব

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য জ্বালানি রূপান্তর এবং পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. মো. সাইমুম পারভেজ এসব কথা জানিয়েছেন।

কপ৩১ সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকটের চিত্র তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত নেতৃত্ব দিতে চায়।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে অভিযোজন, প্রশমন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।

ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এসব দেশের সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হচ্ছে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে উত্তরণের পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জলবায়ু অভিযোজন সক্ষমতার বিষয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল উৎপাদন এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

বিশ্ববাজারে পাট ও জীবাণুবিয়োজ্য পণ্যের সম্ভাবনা তুলে ধরে ড. সাইমুম পারভেজ জানান, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরেছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্যের প্রদর্শন ও প্রচারের জন্য একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো এবং কার্বন নিবন্ধনব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আজ এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category