• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ ভালুকায় ইউপি নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি মুক্তাগাছায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর কক্সবাজারে ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার নতুন কমিটিকে বরণ : নতুন সভাপতি :মুজিবুর রহমান মিয়াজী। এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, টুটুল / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা-পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা-পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তাঁর চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে, বাবার নাম আবুল মজিদ মোল্লা।

পুলিশের ভাষ্য, চাকরিচ্যুত হওয়ার পর আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিতেন। তিনি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রে (এনটিএমসি) কর্মরত আছেন বলেও পরিচয় দিতেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রয়েছে দাবি করে চাকরি, বদলি ও পদোন্নতির আশ্বাস দিতেন তিনি। এসব প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

পুলিশ আরও জানায়,চাকরীর প্রলোভন দেখিয়ে 20 লক্ষ বাদী গ্রহন করে পরবর্তীতে চাকরী ও দেয় নি এবং টাকা ও ফেরত দেয়নি। জামানত হিসেবে প্রদানকৃত চেকের মামলায় আসাদুলের বিরুদ্ধে মামলার রায় দেওয়া হয় রায়ের পর সাজার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাঁথিয়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category