• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর:- পর্যটনমন্ত্রী চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘিরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দক্ষিণ বঙ্গের আলোকিত মানুষ গড়তে জিএম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য–হাবিবুল ইসলাম হাবিব সিরাজগঞ্জে পাস্তার কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান। ফরিদপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের পরিদর্শন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ, আটক ১ ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

সিরাজগঞ্জে পাস্তার কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান।

ইসকিন্দার জুলকার নাঈম  / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি।
 ১২ নভেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার  দুপুর ২:৩০ ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়াধানগড়া এলাকায় খাদ্য পণ্য পাস্তার কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।
অভিযানে মেসার্স এস.বি ট্রেডার্সের কারখানায় খাদ্য পণ্য পাস্তার মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, বিএসটিআইয়ের মোড়ক লাইসেন্স, ফুড গ্রেড রং এর মোড়কে উৎপাদনকারী ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স এস.বি ট্রেডার্সের মালিক মো: শফিকুল ইসলামকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। অপরদিকে বাজারে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে দুপুরে জেলা এলপিজি গ্যাস সিলিন্ডার পরিবেশক সমিতির সদস্যদের সাথে গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি যাচাইয়ে সভা করা হয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category