• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর হবে: রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দলটির পতন হলেও তাদের ফ্যাসিবাদী তৎপরতা এখনো বন্ধ হয়নি। দলটির নেতাকর্মীরা গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজি চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

দেশের তৈরি পোশাক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, গার্মেন্টস শিল্পেও নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের হীন স্বার্থ উদ্ধারের এই চেষ্টা কখনোই সফল হবে না বলে দৃঢ় মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category