• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, ঘটনার স্বাধীন সত্যতা মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে এ ঘটনার স্বাধীন কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ইরানের অনুমোদিত নৌপথের বাইরে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয়। এতে জাহাজ দুটিতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি ছিল বিশাল আকৃতির সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর জাহাজটি উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।

তবে ট্যাংকার দুটির নাম কিংবা কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, উপসাগরে একটি ট্যাংকারে হামলার বিষয়ে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। তবে ইরানের ঘোষিত ঘটনার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

ইউকেএমটিও আরও জানিয়েছে, হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন।

মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে দেশটির অনুমোদিত নৌপথ ব্যবহার করতে হবে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেছে দেশটি।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category