• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

পাকিস্তানকে হারিয়ে ভারতের টানা তৃতীয় সাফ শিরোপা জয়

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

১০ম মুকুট ভারতের, লাল কার্ড-ভিএআরের নাটকীয়তায় ২-১ গোলে হারল পাকিস্তান; জাতীয় স্টেডিয়ামে দর্শকখরা

নিজস্ব প্রতিবেদক

গ্যালারির অর্ধেক ফাঁকা, অথচ মাঠের লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না। একদিকে পাকিস্তানের প্রথম সাফ শিরোপার স্বপ্ন, অন্যদিকে ভারতের দশম মুকুট জয়ের হাতছানি। গোল, লাল কার্ড, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) নাটকীয় সিদ্ধান্ত আর শেষ মুহূর্তের জয়সূচক গোল—সব মিলিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে উঠেছিল রোমাঞ্চকর এক লড়াই।

শেষ পর্যন্ত দশজনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এর মধ্য দিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা তিনবার শিরোপা জয়ের কৃতিত্বও গড়েছে নওশাদ মুসার দল।

মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণভাগকে চাপে রাখেন আলমগীর গাজিরা। ম্যাচের ১৮ মিনিটে ম্যাককেল আবদুল্লাহর জোরালো প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন ভারতের গোলরক্ষক আর্শ শেখ।

এরপর পাকিস্তানের আরেকটি আক্রমণ গোললাইন থেকে ফিরিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর রক্ষা হয়নি ভারতের। জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে পৌঁছে যায় আলমগীর গাজির কাছে। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে পাকিস্তানকে এগিয়ে দেন বাংলাদেশ ফুটবল লিগে খেলা এই ফরোয়ার্ড।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা জোরদার করে ভারত। বদলি হিসেবে মাঠে নামা ম্যাকার্টন নিকসন আক্রমণে নতুন গতি সঞ্চার করেন। ৫১ মিনিটে বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় পরের কয়েক মিনিটেই।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ব্যবহৃত ভিএআর প্রযুক্তি ফাইনালের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। ৫৪ মিনিটে ভারতের ব্রাইসন ফার্নান্দেজকে পেছন থেকে ফাউল করেন পাকিস্তানের জুনায়েদ শাহ। প্রথমে মাঠের রেফারি লাল কার্ড না দেখালেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জুনায়েদকে। ফলে বাকি সময় দশজন নিয়ে খেলতে বাধ্য হয় পাকিস্তান।

সংখ্যায় পিছিয়ে পড়ার পরপরই সমতায় ফেরে ভারত। ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকের পর আক্রমণে উঠে ডান দিক থেকে ক্রস করেন লুংডিম। নিকসন বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সুযোগ কাজে লাগান সুহাইল ভাট। ৬০ মিনিটে তাঁর শটে ১-১ সমতায় ফেরে ভারত।

এরপর পাকিস্তানের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় ভারত। গোলরক্ষক ইউসুফ বাট কয়েকবার দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি। ম্যাচের ৮৮ মিনিটে আবদুল রাবিহের কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন সন্দীপ মান্ডি। গোলের পর জার্সি খুলে উদ্‌যাপনে মাতেন তিনি। তাতেই নিশ্চিত হয় ভারতের শিরোপা জয়।

বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের শিরোপার স্বপ্ন শেষ মুহূর্তে ভেঙে যায়। অন্যদিকে দশম শিরোপা জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্যের নতুন ইতিহাস গড়ে ভারত।

তবে মাঠের রোমাঞ্চ ছাপিয়ে আলোচনায় ছিল গ্যালারির দর্শকখরা। দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসরের ফাইনালেও দর্শক উপস্থিতি ছিল প্রত্যাশার তুলনায় অনেক কম। শুরুতে এক হাজার টাকা নির্ধারণ করা গ্যালারির টিকিট বাংলাদেশ বিদায় নেওয়ার পর কমিয়ে ২০০ টাকা করা হলেও দর্শক টানতে পারেনি আয়োজকরা। মাঠে ছিল উত্তেজনা ও রোমাঞ্চ, কিন্তু গ্যালারিতে ছিল দর্শকের অভাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category