ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান।
এস এম বাবলু।
/ ৩
Time View
Update :
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
Share
ফরিদপুর জেলা প্রতিনিধি:
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা কমিটি।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সংগঠনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুঈদ হোসেন (আরিফ), ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, নদী দখল, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন এবং পানির সংকট দেশের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফরিদপুরের কুমার নদীও এর অন্যতম উদাহরণ।
১৭ দফা দাবির মধ্যে রয়েছে নদীর অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিত নদী খনন ও ড্রেজিং, বিলুপ্ত নদী-খাল পুনঃখনন, অবৈধ বালু উত্তোলন বন্ধ, শিল্পকারখানায় সার্বক্ষণিক ইটিপি চালু রাখা এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত, নদীবন্দর পুনর্গঠন, নদীর তীরে দেশীয় বৃক্ষরোপণ, জলজ প্রাণীর অভয়াশ্রম প্রতিষ্ঠা, নদীদূষণ বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।