• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা

নান্টু সরকার নেত্রকোনা প্রতিনিধি / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উপকারভোগী নির্বাচন ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন, তদারকি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু তদারকি ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফ্যামিলি কার্ডের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। সামাজিক সুরক্ষামূলক এ কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় এবং এর সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category