• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
সন্ধ্যার মধ্যে নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আভাস : আবহাওয়া অধিদপ্তরের জনগণ চাইলে আগামীতে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন লুৎফর রহমান বিশ্বকাপ ফুটবলের গানে মানবতার সুর বার্তা দিলেন : মাহবুবুল খালিদ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ার হুমকি মেক্সিকো ফুটবলারদের : ফুটবল ফেডারেশন হ্যান্ডবল থেকে যে কারণে বেঁচে গেলো পিএসজি : চ্যাম্পিয়ন্স লীগ তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনা : থালাপতি বিজয় শাকিবের রকস্টার সিনেমার টিজার প্রকাশ -মুক্তি পাবে  ‘তোমাদের গল্প-২’ : ঈদে আসছে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে কংগ্রেসের দ্বারস্থ বিজয়, যে শর্ত জুড়ে দিল রাহুলের দল ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ার হুমকি মেক্সিকো ফুটবলারদের : ফুটবল ফেডারেশন

খেলাধুলা ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

একদিকে ঘরোয়া লীগ ‘লিগা এমএক্স’-এর প্লে-অফ, অন্যদকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।এই দুইয়ের সূচি দ্বন্দ্বে বিপাকে পড়েছেন মেক্সিকো ফুটবলাররা। ইতিমধ্যে মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ) সাফ জানিয়ে দিয়েছে, যে খেলোয়াড়রা অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন না, তারা সরাসরি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়বেন।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর বাইরে এই বিশেষ ক্যাম্পটি শুরু হওয়ায় ক্লাবগুলো তাদের সেরা তারকাদের ছাড়তে গড়িমসি করছিলো। তবে মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগুইরে কোনো প্রকার আপসের পথে হাঁটছেন না। স্পষ্ট আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘যারা আসবে না, তারা বিশ্বকাপের বাইরে থাকবে।’ বর্তমানে ২০ জন ফুটবলারকে নিয়ে চলা এই ক্যাম্প থেকেই অন্তত ১২ জনের ভাগ্য খুলবে মূল স্কোয়াডে। এ ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে গুয়াদালাহারা ক্লাবটি। মেক্সিকান ফুটবলারদের নিয়ে গড়া এ ক্লাবটির ৫ জন খেলোয়াড় ক্যাম্পে ডাক পেয়েছেন। অথচ লীগ কোয়ার্টার-ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী রোববার তাদের ৩-১ ব্যবধান ঘোচাতে হবে। ক্লাবের মালিক আমুয়ারি ভের্গারা কোচ আগুইরের কাছে নমনীয় হওয়ার আবেদন জানালেও ফল মেলেনি। তবে ফুটবলারদের ক্যারিয়ারের কথা চিন্তা করে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। একমাত্র ব্যতিক্রম রাখা হয়েছে তোলুকা ফুটবল ক্লাবের জন্য। তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে লড়ছে।

আগামী ১১ই জুন এস্তাদিও আসতেকাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেক্সিকো। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ঘানা, অস্ট্রেলিয়া ও সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা