মধ্যকার প্রথম টেস্টের খেলা বৃষ্টিতে বন্ধ আছে। তৃতীয় দিনের চা-বিরতির আগে বৃষ্টি নামে। এসময় নিজেদের প্রথম ইনিংসে ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করেছে পাকিস্তান। ৪ উইকেট হাতে নিয়ে এখনও ৬৪ রানে পিছিয়ে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।
১০৩ রান করে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের শিকার হন আজান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ৯ রানে শিকার করেন তাসকিন।
এরপর সৌদ শাকিলকে শূন্য ও ফজলকে ৬০ রানে বিদায় দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। এতে ২৩০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।
এরপর ১৫৭ বল খেলে ১১৯ রানের জুটি গড়েন সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। ৮টি চারে ৫৯ রান করা রিজওয়ানকে শিকার করে জুটি ভাঙ্গেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম।
রিজওয়ানের আউটের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। অন্যপ্রান্তে ৫৫ রানে অপরাজিত আছেন সালমান।
বল হাতে বাংলাদেশের মিরাজ ৩টি, তাসকিন ২টি ও তাইজুল ১টি উইকেট নেন।