• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

বাবা হারানো ফ্লিক কৃতজ্ঞতা জানালেন সমর্থকদের : বার্সেলোনা 

খেলাধুলা ডেস্ক / ৪১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

অম্ল-মধুর একটা দিন গেল বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করার ঠিক আগে বাবা হারান জার্মান এই কোচ। কঠিন এই সময়ে পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টানা দুবার লা লিগা শিরোপা জেতা এই কোচ।

ক্যাম্প ন্যুতে রোববার গ্যালারিভর্তি দর্শকের সামনে বার্সা ২-০ গোলে জয় পেয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করে। ফ্লিকের বাবার মৃত্যুতে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে খেলেন।

 

শিরোপা জিতে ফ্লিক বলেন,“আজ সকালে মা ফোন করে জানালেন, বাবা মারা গেছেন। আমি ভেবেছিলাম বিষয়টি লুকাবো নাকি দলের সঙ্গে শেয়ার করব। আমার কাছে দলটা পরিবারের মতো, তাই আমি খেলোয়াড়দের জানালাম। তারা যা করেছে, তা অবিশ্বাস্য। আমি কখনও ভুলব না।”

ইংল্যান্ড ও বার্সেলোনার ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড প্রথম গোল করে ফ্লিকের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন,“তিনি কঠিন সময়ে দলের আসল চরিত্র দেখিয়েছেন। তাই আমাদেরও শতভাগ দিতে হয়েছে মাঠে। আমি তার ও তার পরিবারের জন্য শুভকামনা জানাই।”

বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ ফ্লিক ২০২৪ সালের মে মাসে বার্সায় শাভি এর্নান্দেসের স্থলাভিষিক্ত হন। এরপর বার্সেলোনাকে ইতিমধ্যেই পাঁচটি ট্রফি জিতিয়েছেন তিনি।

আবেগঘন ফ্লিক ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে বলেন,“এটা কঠিন ম্যাচ ছিল, আমি কখনও ভুলব না। আমি দলকে এবং যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি গর্বিত এমন একটি ভালো দল পেয়ে। এখন আমাদের উদযাপন করা উচিত।”

 

বার্সেলোনা ক্লাব ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে ফ্লিকের বাবার মৃত্যুর খবর জানায়,“আমরা আপনার শোক ভাগ করে নিচ্ছি এবং এই কঠিন সময়ে আপনার ও পরিবারের পাশে আছি।”

প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও বিবৃতিতে সমবেদনা জানায়,“রিয়াল মাদ্রিদ, সভাপতি ও পরিচালকরা হানসি ফ্লিকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে ঘুমান।”

এই জয়ে বার্সেলোনা শুধু শিরোপাই নিশ্চিত করেনি, বরং ফ্লিকের ব্যক্তিগত কঠিন মুহূর্তে দল ও সমর্থকদের ঐক্যও ফুটিয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category