• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

ইরানকে ঘিরে ফের কঠোর বার্তা নেতানিয়াহুর, যুদ্ধ থামেনি বলে দাবি

আন্তজাতিক ডেস্ক / ৫৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (১০ মে) বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি এবং ইউরেনিয়াম মজুদের স্থাপনা অবশ্যই ধ্বংস করতে হবে। সেই সঙ্গে উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরান থেকে সরাতে হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, তেহরানের বিরুদ্ধে ইসরাইল/যুক্তরাষ্ট্রের যুদ্ধের লক্ষ্য বর্তমানে যুদ্ধবিরতির অধীনে রয়েছে- এর মধ্যে হচ্ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থগিত করা, ইউরেনিয়াম মজুদের অবকাঠামো ধ্বংস করা এবং তাদের ইউরেনিয়াম সরিয়ে নেয়া। এ ছাড়া এই অঞ্চলে তাদের প্রক্সি বাহিনীকে রুখে দেয়া।

তিনি দাবি করেছেন যে উল্লেখযোগ্য পরিমাণে তাদের সক্ষমতা ধ্বংস করলেও ইরানের এখনো কিছু সক্ষমতা রয়েছে- যা ধ্বংস করতে হবে।

নেতানিয়াহু জানান, ইরানে গিয়ে তাদের ইউরেনিয়াম তুলে আনা সম্ভব। তবে এনিয়ে বিস্তারিত কিছু আর বলেননি নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে বলেছেন যে তিনি সেখানে যেতে চান।

শনিবার ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুর কাছে অঙ্গীকার করেছেন যে ইউরেনিয়াম ইস্যু নিয়ে তিনি কোনো ছাড় দিবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category