• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র

বিনোদন ডেস্ক : / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য রয়্যালস’র দ্বিতীয় সিজনে থাকছেন না বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। জানা গেছে, এবার সিরিজটির গল্পে বড় পরিবর্তন আনছেন নির্মাতারা। প্রথম সিজনে রোমান্টিক সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগোলেও দ্বিতীয় সিজনে মূল গুরুত্ব পাবে রাজপরিবার, তাদের ইতিহাস ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ফলে গল্পকে নতুনভাবে উপস্থাপন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি নির্মাতাদের। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমির সঙ্গে কোনো ধরনের বিরোধ বা মতবিরোধের কারণে তাকে বাদ দেয়া হয়নি। বরং সিরিজটিকে ভিন্ন আঙ্গিকে এগিয়ে নিতে চেয়েছেন তারা। প্রথম সিজনের অসমাপ্ত প্রেমের গল্প আর এগিয়ে নেয়ার পরিকল্পনা নেই। তবে ‘দ্য রয়্যালস’ মুক্তির পর ব্যাপক ট্রলিং ও সমালোচনার মুখে পড়েছিলেন ভূমি পেডনেকর।সংবাদ বুলেটিন

এ নিয়ে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, অতিরিক্ত নেতিবাচক মন্তব্য তার সৃজনশীল কাজে প্রভাব ফেলছিল। এদিকে, বর্তমানে ভিন্নধর্মী ও গভীর চরিত্রে অভিনয়ের দিকে মনোযোগ দিচ্ছেন ভূমি। জানা গেছে, ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ ছবির নির্মাতাদের সঙ্গে আদালতভিত্তিক নাট্যধর্মী প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে তার। এ ছাড়া, অভিনেতা ইমরান খানের সঙ্গেও নতুন একটি নেটফ্লিক্স প্রজেক্টে কাজ করার সম্ভাবনা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category