• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান চীনের দেশীয় হলুদ উৎপাদনে বিশ্বে শীর্ষে থেকেও আমদানিনির্ভর বাংলাদেশ অতিরিক্ত স্ক্রিন আসক্তি ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে তরুণদের : বাংলাদেশে ডায়াবেটিস নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক :  স্বাধীনতা পদকপ্রাপ্ত ‘সব সময় আলাদা গল্প ও চরিত্রে কাজ করতে চাই’ : খান মাহি টানা তৃতীয়বার অস্কারের সঞ্চালনায় থাকছেন কোনান ও’ব্রায়েন : ৯৯তম অস্কারে  নোরা ফাতেহি ফুটবল বিশ্বকাপে ঝড় তুলবেন  অনিশ্চয়তা বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে  বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন :  (বিসিবি) পরিচালনা বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কারাতে কন্যা তারকা মাইশা জেবিন

বিএফটিআইকে স্বনির্ভর জ্ঞান কেন্দ্রে রূপান্তর করা হবে : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

অর্থনৈতিক রিপোর্টার: / ৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) বোর্ড সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে বিএফটিআইকে আরও কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে স্বনির্ভর জ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফটিআইয়ের ৬২তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে আজ মঙ্গলবার এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশ্ব বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশকে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি, বাণিজ্যনীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় সহায়তার জন্য বিএফটিআইয়ের অধীনে একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে।

তিনি বলেন, এই প্যানেলে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও গবেষকদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা বিএফটিআইকে একটি স্থায়ী ও কার্যকর রিসোর্স বেইস হিসেবে গড়ে তুলতে চাই। আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ সহায়তা দেশের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

সভায় বিএফটিআইকে আরও দক্ষ ও গতিশীল প্রতিষ্ঠানে রূপ দিতে একজন যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের সুপারিশ গৃহীত হয়। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে বিএফটিআই-এর অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন ও বাণিজ্যনীতি গবেষণায় দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।

বোর্ড সভায় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মো. নজরুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল গফুর, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান এবং বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. সাইফ উদ্দিন আহমেদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা