• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।

‎কিন্তু পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অথচ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং বিভাগের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ঘটনাটিকে রাজনৈতিক রং না দিয়ে প্রকৃত প্রেক্ষাপটে বিবেচনা এবং অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category